Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে আটক ৭৫৯ জন

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ২৪ ঘণ্টার অভিযানে মোট ৭৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এ বিপুল সংখ্যক অপরাধীকে আটক করা হয়। এসব অপরাধে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট থানাগুলোতে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন বিভাগভিত্তিক অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বাধিক ২৬৩ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ১৯৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ওয়ারী বিভাগে ৯২, মতিঝিলে ৪৯, গুলশানে ৪২, লালবাগে ৪০, উত্তরা বিভাগে ৪০, রমনা বিভাগে ৩৪ এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৩ জন গ্রেফতার হয়েছে।

অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি গুলি, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০টি ইয়াবা, ৬ হাজার ১০০টি ট্যাপেন্টাডল ও ১৪৯টি ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

তাছাড়াও উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, সোনার কানের দুল, ৯টি মোবাইল সেট এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা। একই অভিযানে অপহৃত এক ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে আটক ৭৫৯ জন

সর্বশেষ হালনাগাদ : ১২:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬