Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পদ্মায় অভিযান, আটক ৭

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে সাতজনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি। এ সময় তাদের কাছে থাকা আনুমানিক ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি তাজা ইলিশ মাছ জব্দ করা হয়।

গত রোববার (১১ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি ভিন্ন পয়েন্টে এই বিশেষ অভিযান সফলভাবে পরিচালনা করা হয়।

দৌলতদিয়া নৌপুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সংলগ্ন পদ্মার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ শিকারের গোপন সংবাদ পেয়ে নৌপুলিশের একটি দল তল্লাশি চালায়। অভিযানে মোট ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাতে পরিচালিত অভিযানে সাতজনকে আটক করার পাশাপাশি নিষিদ্ধ জাল ও মাছ জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি ও অসাধু জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে ৩টি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পদ্মায় অভিযান, আটক ৭

সর্বশেষ হালনাগাদ : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬