Dhaka ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে অপর ভাইয়েরও মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট এক ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাই। রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো কাওয়ালীকান্দা গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মুয়াজ (৭) ও আরাফাত (৬)।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত এক ভাই বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়। তাকে বাঁচাতে অপর ভাই এগিয়ে গেলে সে-ও বিদ্যুতায়িত হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে অপর ভাইয়েরও মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ১০:২২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬