Dhaka ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আটকের পর ছাড়া পেয়ে অভিজ্ঞতা জানালেন অভিনেতা ইমরান খান

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের মধ্যে মুম্বাইয়ের অগুস্ত ক্রান্তি ময়দান থেকে পুলিশি আটকের শিকার হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর বান্ধবী লেখা ওয়াশিংটন ও তুতো বোন জেইন মারি। ককরোচ জনতা পার্টির (সিজিপি) কর্মসূচিতে অংশ নেওয়ায় তাদের আটক করা হয়। কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন তাঁরা।

আটকের পর তাঁদের মুম্বাইয়ের ইয়েলো গেট থানায় নিয়ে যাওয়া হয়। মুক্তির পর ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় লেখা ওয়াশিংটন জানান, তাঁরা নিরাপদে বাড়ি ফিরেছেন। তবে থানা থেকে বের হওয়ার পর পুলিশ চালকদের ভয় দেখানোর কারণে যানবাহন পেতে তাঁদের দুর্ভোগ পোহাতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

পুলিশ ভ্যানে থাকার সময় ইমরান খানের প্রথম সিনেমা ‘জানে তু… ইয়া জানে না’-র একটি প্রসঙ্গ টেনে জেইন মারি হালকা মুহূর্ত তৈরি করেন। সিনেমায় নায়কের বীরত্ব প্রমাণের জন্য জেলে যাওয়ার শর্তের কথা মনে করিয়ে দিলে ইমরানও মজার ছলে বলেন, তিনি হয়তো জেলেই যাচ্ছেন। এ ছাড়া ভ্যান থেকে নিজের ছবি দিয়ে তিনি লং ড্রাইভে যাওয়ার মতো অনুভূতির কথা লেখেন।

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে মুম্বাই ও দিল্লিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। পুলিশের দাবি সমাবেশটির অনুমতি ছিল না, তবে আয়োজকদের পক্ষ থেকে অনুমতির আবেদন জানানো হয়েছিল বলে দাবি করা হয়।

জনপ্রিয়

ইউরোপের ৭ দেশের সুপারমার্কেটে নজিরবিহীন সাইবার হামলা

আটকের পর ছাড়া পেয়ে অভিজ্ঞতা জানালেন অভিনেতা ইমরান খান

সর্বশেষ হালনাগাদ : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬