ভারতের বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে নতুন মুখ হয়ে উঠেছেন ২৯ বছর বয়সী পিএইচডি গবেষক নেহা বোরা। ককরোচ জনতা পার্টি (সিজিপি) ও বিভিন্ন ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই প্রতিবাদে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন বামপন্থী ছাত্র সংগঠন নিখিল ভারত শিক্ষার্থী সমিতির এই সর্বভারতীয় সভাপতি।
উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় বেড়ে ওঠা নেহা বোরার বাবা ছিলেন সেনা কর্মকর্তা। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে তিনি বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। মূলত থিয়েটার চর্চার মাধ্যমে সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া নেহা ২০১৯ ও ২০২০ সালের নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনের সময় সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।
সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় কোটি কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে আন্দোলনের ডাক দেওয়া হয়। এই দাবিতে দিল্লির জন্তর মন্তর থেকে পুলিশ নেহা বোরাসহ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে। পরে ছাড়া পেয়ে ভিডিও বার্তায় আন্দোলনে অটল থাকার ঘোষণা দিয়ে পুনরায় রাজপথে নামার বার্তা দেন এই গবেষক।























