Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অনিবার্য কারণে সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফেরার নির্দেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘সাজেক ভ্যালি’ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করে জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোববার সন্ধ্যা ৬টা থেকে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটিতে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে এই জরুরি গণবিজ্ঞপ্তিতে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটককে আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা সুনিশ্চিত করতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি সাপেক্ষে সংশ্লিষ্ট সকলের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে পরবর্তীতে সাজেক ভ্যালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত নতুন করে কোনো পর্যটককে সাজেক ভ্রমণের পরিকল্পনা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অনিবার্য কারণে সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফেরার নির্দেশ

সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬