Dhaka ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পাঁচ ফ্লাইট বাতিল, রিয়াদ বিমানবন্দর বন্ধ সোমবার রাত তিনটা পর্যন্ত

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ থেকে রিয়াদগামী অন্তত পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর শনিবার থেকে ১১ অক্টোবর রোববার সকাল পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী এই ফ্লাইটগুলো বাতিল করা হয়।

এদিকে রিয়াদ কর্তৃপক্ষ ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত তিনটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর শনিবার ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে রওনা হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে থাকাকালেই রিয়াদ বিমানবন্দরের আকস্মিক হামলার খবর পায়। উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইটটি মাঝপথ থেকে ঘুরিয়ে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরবর্তীতে যাত্রী ও ক্রুদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় ফেরত আসে।

এদিকে গত ১০ অক্টোবর শনিবার মধ্যরাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো এক ভয়াবহ মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। নিহতদের মধ্যে মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পরপরই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বপ্রকার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলা চালিয়েছে হুথিরা। এর আগে গত বৃহস্পতিবার চালানো এক হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। ওই দিন বিমানবন্দরে থাকা সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালালে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

দুই মাস ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চরম রূপ ধারণ করেছে। হুথিরা রিয়াদ বিমানবন্দরকে মূল লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং সম্প্রতি সৌদি আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থাকে হুশিয়ারিও দিয়েছিল। তার পরপরই গত শনিবার এই বড়ো ধরনের সামরিক হামলার ঘটনা ঘটে, যা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বিমান চলাচলে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পাঁচ ফ্লাইট বাতিল, রিয়াদ বিমানবন্দর বন্ধ সোমবার রাত তিনটা পর্যন্ত

সর্বশেষ হালনাগাদ : ১২:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬