বাংলাদেশের সঙ্গে রয়েছে পারিবারিক ও রক্তের মেলবন্ধন। সেই সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ফুটবল সমর্থকদের আকুণ্ঠ সমর্থন পাচ্ছেন মার্কিন ফুটবলার কুইন সুলিভান। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে এই সমর্থনের প্রতি নিজের গভীর ভালোবাসা ও মুগ্ধতার কথা জানান ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার।
সামাজিক মাধ্যমে নিজের প্রতিটি পোস্টে নিয়মিত বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখতে পেয়ে সুলিভান জানান, ভক্তদের এই আবেগ তাদের কাছে অনেক অর্থবহ। পারিবারিক ঐতিহ্যের বিষয়ে তিনি জানান, তার নানি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। সেই সূত্রেই পরিবারের সঙ্গে বাংলাদেশের শিকড়ের টান তৈরি হয়।
কুইন সুলিভানের দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান ইতোমধ্যেই বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল দলের হয়ে খেলেছেন এবং সাফ টুর্নামেন্টে শিরোপাও জিতেছেন। এবার কুইন সুলিভানও ভক্তদের প্রতি নিজেদের অনুরাগের কথা জানিয়ে এই ভালোবাসার বন্ধন আর আবেগ কতটা সুদৃঢ় তা ফুটিয়ে তুলেছেন।

























