Dhaka ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন ভারতের কারাবন্দী উমর খালিদ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ভারতে দীর্ঘ প্রায় ছয় বছর ধরে কারাগারে থাকা ছাত্র আন্দোলনের সাবেক নেতা উমর খালিদ আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কারে ভূষিত হয়েছেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখায় আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স তাঁকে ‘ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর এশিয়া অঞ্চলের বিজয়ী হিসেবে মনোনীত করেছে।

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, ভারতের নাগরিকত্ব আইনের সংশোধনের বিরুদ্ধে গড়ে ওঠা শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণেই মূলত উমর খালিদকে দীর্ঘদিন ধরে কারাবন্দী রাখা হয়েছে। সংখ্যালঘু ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন অত্যন্ত সোচ্চার এক কণ্ঠস্বর।

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার মামলায় ওই বছরের সেপ্টেম্বর মাসে দিল্লি পুলিশ উমর খালিদকে গ্রেপ্তার করে এবং তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনসহ (ইউএপিএ) একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটিও তাঁর আটকের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আয়ারল্যান্ডের ডাবলিনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উমর খালিদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর বাবা সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে খালিদের জামিনের আবেদন একাধিকবার নাকচ হয়েছে এবং এখনও তিনি কারাগারে রয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন ভারতের কারাবন্দী উমর খালিদ

সর্বশেষ হালনাগাদ : ১১:২৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬