Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দুর্গাপুর সীমান্তে ভারতফেরত দুই যুবকসহ দালাল আটক

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

ভারতে রাজমিস্ত্রির কাজ শেষে অবৈধ পথে দেশে ফেরার সময় নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত থেকে দুই যুবক এবং তাঁদের সহায়তাকারী এক দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীন ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী ভবানীপুর এলাকা থেকে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের প্রান্ত সরকার (২০) ও খালিয়াজুরী উপজেলার শালডিঙ্গা গ্রামের নিউটন সরকার (২০)। এছাড়া মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর থানার ভরতপুর গ্রামের দালাল সিলভার সাংমাকেও আটক করা হয়। তাঁদের কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, দুই মাস আগে দালালের মাধ্যমে চুক্তিতে ভারতে গিয়ে রাজমিস্ত্রির কাজ নেন ওই দুই তরুণ। শনিবার সকালে একইভাবে দেশে প্রবেশের সময় তাঁরা বিজিবির হাতে ধরা পড়েন।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে আটক তিনজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগেও দালাল সিলভার সাংমা মানবপাচারের অভিযোগে বিজিবির হাতে আটক হয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দুর্গাপুর সীমান্তে ভারতফেরত দুই যুবকসহ দালাল আটক

সর্বশেষ হালনাগাদ : ১১:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬