Dhaka ১১:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রিয়াদের বিমানবন্দরে হামলাকে ‘ভয়াবহ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলাকে ‘ভয়াবহ’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদিরা ভালো যোদ্ধা হলেও এই হামলাটি অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই হামলার জন্য ইয়েমেনের হুথি বাহিনীকে দায়ী করেছে। তবে হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, হামলায় ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন বাংলাদেশি এবং চারজন সৌদি নাগরিক রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি।

হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে, শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত করা হয়েছে এবং রিয়াদগামী ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এ হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেন, ইয়েমেনের বেসামরিক অবকাঠামোয় সৌদি আরবের হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রিয়াদের বিমানবন্দরে হামলাকে ‘ভয়াবহ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ হালনাগাদ : ১১:০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬