ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে হাজার হাজার মানুষকে পুলিশ আটক করার পর এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে ভারতীয় সরকারের পক্ষ থেকে জাতিসংঘের এই বক্তব্যকে ‘অযাচিত’ এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর (ওএইচসিএইচআর) চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিলে ভারত তাদের স্বাধীন বিচারব্যবস্থা ও সাংবিধানিক অধিকারের বিষয়টি তুলে ধরে। ভারতের পক্ষ থেকে বলা হয়, শৃঙ্খলার স্বার্থে আইন অনুযায়ীই সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল।























