Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই, তবে ষড়যন্ত্র সহ্য করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ধর্মীয় ওয়াজ মাহফিল বা ইসলামি আলোচনার বিপক্ষে সরকার অবস্থান নেয়নি উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তবে মাহফিলের আড়ালে কেউ যদি সরকারের বিরোধিতা কিংবা কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে তা কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। এ বিষয়ে জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীদের সবসময় সোচ্চার ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বার্তা২৪.কম-এর পঞ্চগড় প্রতিনিধি এ সংবাদটি নিশ্চিত করেছেন।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে মসজিদগুলোকে রাজনৈতিক দলের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালানো হয়েছিল। অথচ মসজিদ হলো কেবল মহান আল্লাহর ঘর; ইসলাম কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির হতে পারে না, ইসলাম সম্পূর্ণ আল্লাহর। তাই মসজিদকে তার পবিত্র মর্যাদায় ফিরিয়ে আনতে হবে।

মাহফিলের কার্যকারিতা ও বক্তা নির্বাচন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিটি ধর্মীয় মাহফিলে নিরপেক্ষ এবং যোগ্য বক্তা আনা উচিত, যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সাফাই না গেয়ে পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ও পূর্ণাঙ্গ ব্যাখ্যার মাধ্যমে সাধারণ মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করবেন। তিনি আরও ঘোষণা দেন, যদি সঠিক আলেমদের দিয়ে মাহফিল আয়োজন করা হয়, তবে সরকার সেই মাহফিলগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে এবং মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করতে অর্থনৈতিকসহ সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।

পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এম এ মজিদ এবং জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলা। অনুষ্ঠানে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই, তবে ষড়যন্ত্র সহ্য করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬