Dhaka ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পুতিনকে রাজি করিয়ে রাশিয়ার ডিজেল কেনার ঘোষণা দিলেন ট্রাম্প

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে নজিরবিহীন অস্থিরতা ও অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করিয়ে দেশটি থেকে সরাসরি ডিজেল আমদানির ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী রাশিয়া তাত্ক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩ লাখ টন ডিজেল সরবরাহ করবে এবং পরবর্তীতে তা বাড়িয়ে ৩০ লাখ টন পর্যন্ত উন্নীত করা হবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজেই পুতিনের সঙ্গে অত্যন্ত সফল ফোনালাপ ও সমঝোতার কথা নিশ্চিত করেন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

সামাজিক মাধ্যমের পোস্টে ট্রাম্প জানান, চুক্তি অনুযায়ী রাশিয়া অবিলম্বে মার্কিন ও আন্তর্জাতিক বাজারে ৩ লাখ টনেরও বেশি ডিজেল পাঠাবে। এরপর আগামী নভেম্বরে আরও ৫ লাখ টন, এবং পরবর্তীতে আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। রাশিয়ার পরিশোধনাগারগুলোর সক্ষমতা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে মোট ৩০ লাখ টন জ্বালানি বিশ্ববাজারে আসবে। ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং রাশিয়ার এই বড় সহযোগিতার ফলে ডিজেলের দাম রেকর্ড পরিমাণে কমে আসবে, যা আমাদের আমেরিকান কৃষক ও ট্রাক চালকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

চুক্তি বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই রুশ ডিজেল কেনার ওপর থেকে সাময়িক সাধারণ লাইসেন্স জারি করে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর ফলে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাপী রাশিয়া থেকে ডিজেল কেনার আইনি সুযোগ উন্মুক্ত হলো। এতদিন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি খাতের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা বজায় ছিল।

ট্রাম্পের সঙ্গে এই চুক্তিকে বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত কল্যাণকর বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, চলতি অক্টোবর মাস থেকেই রাশিয়া অতিরিক্ত ডিজেল রপ্তানি শুরু করবে। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি একতরফাভাবে নিষেধাজ্ঞা শিথিলের এই পদক্ষেপকে পুতিনের জন্য ট্রাম্পের দেওয়া এক বড় ‘উপহার’ হিসেবে বর্ণনা করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ বাজারে ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি ও ভোটারদের ক্ষোভ প্রশমন করতেই মূলত ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে এই কৌশলগত চুক্তি সম্পাদন করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পুতিনকে রাজি করিয়ে রাশিয়ার ডিজেল কেনার ঘোষণা দিলেন ট্রাম্প

সর্বশেষ হালনাগাদ : ০৬:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬