Dhaka ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গণতন্ত্রের স্পন্দন পরিমাপের নতুন কেন্দ্র হয়ে উঠেছে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

মহাকাশের গতি ও সময় মাপার উদ্দেশ্যে ১৭২৪ সালে দিল্লির মাটিতে নির্মিত হয়েছিল ঐতিহাসিক মানমন্দির যন্তর মন্তর। প্রায় তিন শতাব্দী পর ২০২৬ সালে এসে জ্যোতির্বিজ্ঞানের গণ্ডি পেরিয়ে ঐতিহাসিক এই স্থাপনাটি বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে রাজনৈতিক ভূমিকার কারণে। এর পেছনে মূল ভূমিকা পালন করেছে তরুণ প্রজন্মের জেন-জি আন্দোলন। ঔপনিবেশিক আমলের কনট প্লেসের সাদা ভবন ছাড়িয়ে সূর্যের আলো যখন যন্তর মন্তরের লাল পাথরের স্থাপনাগুলোয় পড়ে, তখন কেবল জ্যোতির্বিজ্ঞানের হিসাবই হয় না, বরং এর আশপাশের সড়কে চলে মানুষের হারানো যৌবন, অপূর্ণ স্বপ্ন, বেকারত্ব এবং ন্যায়বিচারের দীর্ঘ প্রতীক্ষার হিসাব।

দীর্ঘ সময় ধরে অনশন, পুলিশি হেফাজত, সরকারি আশ্বাস ও নানা প্রতীক্ষার মধ্য দিয়ে আন্দোলনকারীদের জীবনের একটি বড় অংশ কেটে যাচ্ছে এই চত্বরেই। চাকরি, ন্যায়বিচার ও অধিকার আদায়ের দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এখানেই কাটাচ্ছেন তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়। অশोকা রোড ও টলস্টয় মার্গের মাঝখানের বাঁকানো এই সড়কটি বর্তমানে ভারতের রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবাদের মঞ্চে রূপ নিয়েছে। ক্ষমতার কেন্দ্রবড়ির খুব কাছাকাছি এবং সবার নজরে থাকায় জায়গাটিকে উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে জেন-জি আন্দোলন এই পুরোনো প্রতিবাদস্থলে নিয়ে এসেছে নতুন এক গতি। বিশেষ করে, ২০২৬ সালের মে মাসে অনলাইনে জন্ম নেওয়া ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়াভিত্তিক ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের ঢেউও আছড়ে পড়েছে এই চত্বরে।

যন্তর মন্তরে প্রতিটি প্রতিবাদ নতুন নতুন প্রশ্ন সামনে নিয়ে আসে। জ্যোতির্বিজ্ঞানের গবেষণাকেন্দ্র এবং গণআন্দোলনের এই দুই ভিন্ন পরিচয় আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও দুটির মূল লক্ষ্যই হলো মানুষের চারপাশের ঘটনা গভীরভাবে অনুধাবন করা এবং সেগুলোর সঠিক কারণ খুঁজে বের করা। ফলে যন্তর মন্তর কেবল প্রতিবাদের কোনো সাধারণ স্থান নয়, এটি স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসের এক উন্মুক্ত আর্কাইভ। নর্মদা অববাহিকার বাস্তুচ্যুত মানুষ, খরা ও ঋণে জর্জরিত কৃষক, নারী নিরাপত্তার দাবিতে আন্দোলনকারী তরুণ, পদকজয়ী সেনাসদস্য ও কুস্তিগীর, বিভিন্ন পেশার কর্মচারী, শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে বারবার হাজির হয়েছেন এই চত্বরে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গণতন্ত্রের স্পন্দন পরিমাপের নতুন কেন্দ্র হয়ে উঠেছে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬