Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদির দুটি বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নাগরিক নিহত

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলায় তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। পৃথক এই হামলায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং বুধবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত এবং ২৮ জন আহত হন। অন্যদিকে, কিং খালিদ বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত ও আটজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। একই সময়ে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে।

এদিকে, সৌদি সমর্থিত ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হুথি বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। ইয়েমেন সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুথিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদির দুটি বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নাগরিক নিহত

সর্বশেষ হালনাগাদ : ১০:২৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬