Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালির উত্তেজনার মাঝেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরোক্ষ পরমাণু আলোচনা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

হরমুজ প্রণালি নিয়ে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে নিউইয়র্কে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও ইরানের তিনজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে দেশটির পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধান চায়। ওয়াশিংটন কেবল হরমুজ প্রণালি নিয়ে কোনো সাময়িক বা অন্তর্বর্তীকালীন সমঝোতা করতে ইচ্ছুক নয়।

অন্যদিকে, ইরান সাত দিনের একটি সমঝোতার প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করবে এবং ইরানের অবরুদ্ধ তহবিল অবমুক্ত করবে। এরপর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাদাভাবে আলোচনা করা হবে। তবে ইরানের এই প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালির উত্তেজনার মাঝেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরোক্ষ পরমাণু আলোচনা

সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬