Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিউইয়র্কে হামের প্রাদুর্ভাবে জরুরি অবস্থা ঘোষণা

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রে মহামারি আকারে ছড়িয়ে পড়া হামের সংক্রমণ রোধে নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ১৫ জুলাইয়ের পর আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল আগামী ৪ নভেম্বর পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করে টিকাদান এবং রোগ শনাক্তকরণ কার্যক্রম আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন। নতুন এই ব্যবস্থার আওতায় নার্স ও ফার্মাসিস্টদের টিকা প্রদানের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

নিউইয়র্কের পাশাপাশি পার্শ্ববর্তী পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে ১ হাজার ৪টি হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে ১৯০ জনের অধিক রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং মারা গেছেন পাঁচজন। ল্যাঙ্কাস্টার কাউন্টিসহ মোট ৩৯টি কাউন্টিতে ছড়িয়ে পড়া এই প্রাদুর্ভাব গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে হামের সবচেয়ে বড় ঘটনা। পেনসিলভানিয়ার পাশাপাশি টেক্সাস, ইউটা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাতেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছর ৫ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৩ হাজার ৯০০টি হাম শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে জনসংখ্যার অন্তত ৯৫ শতাংশের টিকাদান নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার সেই নির্ধারিত মাত্রার নিচে নেমে যাওয়ায় দীর্ঘদিন নিয়ন্ত্রিত থাকা এই রোগটি পুনরায় দ্রুত ছড়িয়ে পড়ছে। আগামী নভেম্বরে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) বৈঠকে যুক্তরাষ্ট্র হাম নির্মূলের মর্যাদা ধরে রাখতে পারছে কি না, তা নিয়ে পর্যালোচনা করবে। বর্তমান এই গুরুতর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের জনস্বাস্থ্য অর্জন নতুন করে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে হামের প্রাদুর্ভাবে জরুরি অবস্থা ঘোষণা

সর্বশেষ হালনাগাদ : ০১:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬