Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের রেজিনগর উপনির্বাচনে বিধায়ক হুমায়ুন কবির গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

টানটান উত্তেজনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মর্যাদাপূর্ণ রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের এই দিনে রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে আমজনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান ও বিধায়ক হুমায়ুন কবিরকে দলীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম রাজনৈতিক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নানা ধরনের পক্ষপাতিত্বের জোরালো অভিযোগ তোলেন বিধায়ক হুমায়ুন কবির। তাঁর দাবি ছিল, তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করে তাকে অবরুদ্ধ রাখা হয়েছে এবং ভোটার ও সমর্থকদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি তাকে বিভিন্ন বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে। তিনি নিজে ভোট দেওয়ার পর রেজিনগরের বিভিন্ন এলাকা পরিদর্শনের চেষ্টা করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হুমায়ুন কবির রেজিনগর উপনির্বাচনের কোনো প্রার্থী বা পোলিং এজেন্ট নন। সে কারণে সংশ্লিষ্ট ভোটকেন্দ্র ও বুথগুলোর আশপাশে তার ঘোরাফেরার ওপর বিধিনিষেধ ছিল। পুলিশ তাকে দলীয় কার্যালয় ছেড়ে অবিলম্বে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। এর জেরে পুলিশ ও বিধায়কের মধ্যে তীব্র কথা কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ তাকে টেনেহিঁচড়ে ও জামা ধরে তুলে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, রেজিনগর আসনে এজেইউপি প্রার্থীরূপে প্রতিদ্বন্দ্বিতা করছেন হুমায়ুন কবিরের নিজ ছেলে গোলাম নবী আজাদ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ার পর নওদা আসনটি নিজের কাছে রেখে রেজিনগর আসনটি ছেড়ে দিয়েছিলেন, ফলে সেখানে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে নন্দীগ্রামেও ভোটগ্রহণ চলছে এবং আগামী ৯ অক্টোবর এই উপনির্বাচনগুলোর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের রেজিনগর উপনির্বাচনে বিধায়ক হুমায়ুন কবির গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০১:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬