ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত স্থল বাহিনীকে সহায়তা করতে বাব আল-মান্দেব এলাকায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ইয়েমেনে এ পর্যন্ত তিন শতাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, স্থলভাগের বাহিনীকে সহায়তা দিতে দিনরাত আকাশপথে অভিযান চালানো হচ্ছে এবং এই তৎপরতা অব্যাহত থাকবে।
মুখপাত্র আরও জানান, সোমবার সকালে শুরু হওয়া ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের এই অভিযানে ১০০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। হুথিদের বিরুদ্ধে স্থল অভিযানের পাশাপাশি আকাশপথের হামলা আরও জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।























