Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভারতে ৪৩ তলা থেকে লাফিয়ে প্রকৌশলীর আত্মহত্যা, নেপথ্যে পারিবারিক ও আর্থিক সংকট

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

ভারতের গুরুগ্রামের বাসিন্দা ৪৩ বছর বয়সী প্রকৌশলী সম্ভব জৈন বহুতল ভবনের ৪৩ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের মানসিক অবসাদ, সন্তানের চিকিৎসার বিপুল খরচ, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ এবং ঋণের বোঝা সইতে না পেরে তিনি এই চরম পথ বেছে নেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নয়ডার একটি প্রতিষ্ঠানে কর্মরত সম্ভবের ২০২৫ সালে একটি পুত্রসন্তান জন্ম নেয়। জন্মের পর থেকেই শিশুটি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল, যার চিকিৎসায় প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়। এরই মধ্যে দাম্পত্য কলহের জেরে তার স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং প্রথমে এক কোটি টাকা দাবি করেন। পরবর্তীতে তা ১৫ লাখ টাকায় রফা হয়, যার মধ্যে সাত লাখ টাকা পরিশোধ করেছিলেন সম্ভব। বাকি টাকা কিস্তিতে দেওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, বিপুল চিকিৎসা ব্যয়, বিবাহবিচ্ছেদের দেনমোহর ও অন্যান্য ঋণের চাপে সম্ভব তীব্র মানসিক সংকটে পড়েন। মৃত্যুর কয়েক দিন আগে বাবার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনেও তিনি নিজের আত্মহত্যার চিন্তার কথা জানিয়েছিলেন। ঘটনার আগের দিন তিনি নয়ডার একটি বহুতল ভবনে ঘর ভাড়া নেন এবং শনিবার সকালে বারান্দা থেকে নিচে ঝাঁপ দেন। পাশের ঘরের কয়েকজন কর্মী তাকে নিরস্ত করার চেষ্টা করলেও তিনি হতাশার কথা জানিয়ে লাফিয়ে পড়েন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভারতে ৪৩ তলা থেকে লাফিয়ে প্রকৌশলীর আত্মহত্যা, নেপথ্যে পারিবারিক ও আর্থিক সংকট

সর্বশেষ হালনাগাদ : ১১:২১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬