Dhaka ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ক্ষেপণাস্ত্রের পাল্লা ও গতি বহুগুণ বাড়াচ্ছে ইরান

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিধি ও গতি নজিরবিহীনভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ১ হাজার কিলোমিটার দূরে অবস্থান নেওয়া শত্রুঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে এই রণকৌশলগত পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন ইসলামিক রিপাবলিক অব ইরান আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

৪০ দিনের ‘রমজান যুদ্ধ’-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানি বাহিনী তাদের বিদ্যমান মিসাইল প্রযুক্তির আধুনিকীকরণ ও নতুন প্রযুক্তির সংযোজন ঘটানোর এই সিদ্ধান্ত নিয়েছে। মুখপাত্র জানান, সাম্প্রতিক যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্রগুলোর কার্যকারিতা অত্যন্ত নিখুঁত ছিল। বিশেষ করে স্থলবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র দিয়ে কুয়েতে অবস্থিত শত্রুঘাঁটি ধ্বংস করা এবং নৌবাহিনীর ক্রুজ মিসাইল ব্যবহার করে সাগরে শত্রুযানে আঘাত হানার ঘটনা ছিল উল্লেখযোগ্য।

তবে শত্রুপক্ষ উপকূল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান নিয়ে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করায়, সেই দূরত্বকে অতিক্রম করে নিখুঁত ও দ্রুতগতিতে আঘাত হানার লক্ষ্য নির্ধারণ করেছে ইরান। এ জন্য সব ধরনের মিসাইলের সীমা, গতি এবং লক্ষ্যভেদের সূক্ষ্মতা বহুগুণ বাড়ানোর কাজ শুরু হয়েছে।

মেজর জেনারেল আকরামিনিয়া দৃঢ়তার সঙ্গে জানান, খুব শিগগিরই ইরান আরও বেশি সক্ষমতাসম্পন্ন নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো স্থান থেকে ইরানের ওপর হুমকি সৃষ্টি করা হলে ভৌগোলিক দূরত্ব বিবেচনা না করেই পাল্টা আঘাত হানা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ক্ষেপণাস্ত্রের পাল্লা ও গতি বহুগুণ বাড়াচ্ছে ইরান

সর্বশেষ হালনাগাদ : ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬