Dhaka ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জোটের

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হুথিদের চালানো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সেনাবাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ১ হাজার ২৭২টি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৫০০ হুথি যোদ্ধা ও ফিল্ড কমান্ডার হতাহত হয়েছেন বলে দাবি করা হয়।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি জানান, ওই অভিযানে হুথিদের ১৬৯টি যানবাহন, সামরিক সরঞ্জাম ও ভারী অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জোটের

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬