Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাজায় নিহত সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ দাবি ইসরাইলের, প্রত্যাখ্যান জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় নিহত ১৭০ জন সাংবাদিককে ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছে ইসরাইল। তবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ ইসরাইলের এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

আলবানিজ এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, সাংবাদিকেরা সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন—ইসরাইলের এমন দাবির পক্ষে ‘এক টুকরো প্রমাণও’ নেই। তিনি জানান, এ বিষয়ে শিগগির একটি প্রতিবেদন প্রকাশ করবেন।

এর আগে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের তদন্তে দেখা গেছে, যারা ‘সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন’, তারা আসলে গাজায় হামাস, ইসলামিক জিহাদ ও অন্যান্য ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিলেন।

আলবানিজ আরও বলেন, পশ্চিমা গণমাধ্যম যখন তথ্য যাচাই শুরু করছে, তখন ‘বর্ণবাদী ইসরাইল’ অপতথ্য ছড়ানো আরও বাড়িয়ে দিয়েছে। তার দাবি, গণহত্যার যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য ইসরাইলি সেনাবাহিনীর একটি ‘লেজিটিমাইজেশন সেল’ গল্প বানাচ্ছে। এসব বিষয় তার পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গাজায় নিহত সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ দাবি ইসরাইলের, প্রত্যাখ্যান জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের

সর্বশেষ হালনাগাদ : ১১:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬