Dhaka ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভারতের পাঞ্জাবে প্রকাশ্যে গুলি করে ইনফ্লুয়েন্সার মাদ সান্ধুকে হত্যা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ভারতের পাঞ্জাবের অমৃতসরে প্রকাশ্য দিবালোকে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও মেকআপ আর্টিস্ট মাদ সান্ধুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের অতিরিক্ত পুলিশ কমিশনার সিরিভেনেলা জানান, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি সান্ধুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এ বিষয়ে জোর তদন্ত শুরু হয়েছে।

নিহতের প্রকৃত নাম মধুসূদন হলেও বিনোদন অঙ্গন ও অনলাইন প্ল্যাটফর্মে তিনি ‘মাদ সান্ধু’ নামেই সমধিক পরিচিত ছিলেন। পেশাজীবনের শুরুতে তিনি কস্টিউম ডিজাইনার ও স্টাইলিস্ট হিসেবে কাজ করতেন। পরবর্তীতে ইনস্টাগ্রামের ভিডিওর মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পান এবং ‘ও পল্লে ওয়েরে’সহ কয়েকটি পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেন। তবে সমকামিতা ও লিঙ্গভিত্তিক নানা ইস্যুতে কথা বলার কারণে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়তেন তিনি।

এদিকে ঘটনার পরপরই একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা এখনো নিশ্চিত করেনি। পোস্টটির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে গত বছরের জুনে পাঞ্জাবের ভাতিন্দায় আরেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন; ওই ঘটনার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভারতের পাঞ্জাবে প্রকাশ্যে গুলি করে ইনফ্লুয়েন্সার মাদ সান্ধুকে হত্যা

সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬