Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এনসিটির পর সিসিটিতেও বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ: ক্ষোভ শ্রমিক-কর্মচারীদের

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্তের পর এবার চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায়ও বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই দৌড়ে সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই) এগিয়ে রয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় ইতোমধ্যে আরএসজিটিআইয়ের আগ্রহপত্র সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষকে (আইবিএ) চিঠি দিয়েছে। এই চিঠির অনুলিপি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর সিনিয়র সহকারী সচিব ফারজানা হোসেন স্বাক্ষরিত চিঠির বিষয়টি গত শুক্রবার রাতে প্রকাশ্যে আসে। এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের নীতিগত সিদ্ধান্তের এক দিন পরই সিসিটি নিয়েও সরকারি তৎপরতার তথ্য সামনে আসে।

চিঠিতে পিপিপি পদ্ধতিতে সিসিটি, জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং বে পোর্ট মাল্টিপারপাস টার্মিনাল বাস্তবায়নে আরএসজিটিআইয়ের আগ্রহপত্রের উল্লেখ রয়েছে। একই সঙ্গে সিসিটির অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটির প্রস্তাব প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে।

এ তথ্য প্রকাশের পর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এনসিটির পর সিসিটিও বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়ার আশঙ্কায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, আয়তনের দিক থেকে বন্দরের অন্যতম বড় টার্মিনাল জেনারেল কার্গো বার্থও (জিসিবি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হতে পারে। কারণ, সিসিটির পাশাপাশি জিসিবি পরিচালনার আগ্রহও জানিয়েছে আরএসজিটিআই।

সংশ্লিষ্টদের আশঙ্কা, এনসিটি ও সিসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ সম্পন্ন হলে জিসিবিও ধীরে ধীরে বন্দরের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বন্দর সূত্র জানায়, সিসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর গত ৮ এপ্রিল দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড এবং ২২ এপ্রিল সৌদি আরবভিত্তিক আরএসজিটিআই পৃথক প্রস্তাব দেয়। স্থানীয় শিল্পগোষ্ঠী এমজিএইচও আগ্রহপত্র জমা দেয়। তবে সরকার আরএসজিটিআইকেই এগিয়ে রেখেছে। প্রতিষ্ঠানটি দুই বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনা করছে এবং সক্ষমতার পূর্ণ ব্যবহার না হলেও কনটেইনার হ্যান্ডলিংয়ে ধীরে ধীরে প্রবৃদ্ধি দেখাচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এনসিটির পর সিসিটিতেও বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ: ক্ষোভ শ্রমিক-কর্মচারীদের

সর্বশেষ হালনাগাদ : ১০:২৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬