Dhaka ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা: হুথিদের দায়ী করল সৌদি জোট

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সরাসরি দায়ী করেছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। গত মঙ্গলবারের ওই হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়লেও সৌভাগ্যবশত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়নি। উল্লেখ্য, আক্রান্ত এই কেন্দ্র থেকেই ঐতিহাসিক মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে হুথিরা এই হামলার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুথিদের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে সৌদি জোট। অন্যদিকে, হুথিদের পরিচালিত সাবা বার্তা সংস্থার এক সামরিক কর্মকর্তা এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, মক্কায় হামলার অভিযোগের বিষয়ে প্রমাণ দিতে ব্যর্থ হয়ে এখন বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে মদিনার ওপর হামলার মিথ্যা নাটক সাজানো হয়েছে।

সৌদি জোটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মদিনা এবং পবিত্র দুই মসজিদের আশপাশে হুথিদের এই ধরনের আগ্রাসী তৎপরতা বিশ্বজুড়ে মুসলমানদের মনে উসকানি দেওয়ার একটি ধারাবাহিক অপচেষ্টা। এদিকে, ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনীর দাবি, চলমান সংঘর্ষে অন্তত ৩০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন এবং সংঘাতে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ মানুষ বিভিন্ন এলাকায় আশ্রয় নিচ্ছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা: হুথিদের দায়ী করল সৌদি জোট

সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬