Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এসএম-৬ ক্ষেপণাস্ত্র উৎপাদনে রেথিয়নের সঙ্গে ২৪.৪ বিলিয়ন ডলারের চুক্তি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

মার্কিন নৌবাহিনীর জন্য অত্যাধুনিক এসএম-৬ ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেথিয়নের সঙ্গে ২৪ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। পাঁচ বছর মেয়াদি এই চুক্তিতে পরবর্তীতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন সংঘাতে দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ায় তা দ্রুত পুনর্ভরাট করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির আওতায় নিয়মিত বিরতিতে এসএম-৬ ক্ষেপণাস্ত্র সরবরাহ নিশ্চিত করা হবে, যা একই সঙ্গে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষা—উভয় কাজেই অত্যন্ত কার্যকর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রতিরক্ষা খাতের উৎপাদন সক্ষমতা ত্বরান্বিত করতে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর ক্রমাগত চাপ বজায় রেখেছে। এর অংশ হিসেবে চলতি বছরে এএমআরএএএম এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়েও বেশ কয়েকটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। তবে শিল্প সংশ্লিষ্টদের মতে, এসব চুক্তির বাস্তবায়নে মার্কিন কংগ্রেস থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা জরুরি। পর্যাপ্ত অর্থায়ন না পেলে কারখানা ও সাপ্লাই চেইনে কাঙ্ক্ষিত বিনিয়োগ বিলম্বিত হতে পারে।

অন্যদিকে, ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে ইতোমধ্যে উৎপাদন লাইনে জনবল বৃদ্ধি এবং সরবরাহ অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে বলে জানিয়েছে রেথিয়ন। বহুমুখী ব্যবহার উপযোগী এসএম-৬ ক্ষেপণাস্ত্রটি শত্রু পক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আক্রমণ চালাতে সফলভাবে ব্যবহার করা যায়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এসএম-৬ ক্ষেপণাস্ত্র উৎপাদনে রেথিয়নের সঙ্গে ২৪.৪ বিলিয়ন ডলারের চুক্তি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের

সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬