Dhaka ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভারতের সমুদ্রসৈকতে ৮ স্কুলছাত্রের সলিলসমাধি

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলার দিভেআগর সমুদ্রসৈকতে প্রবল স্রোতে ডুবে পুনের আট কিশোর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সকলের বয়স ১৬ বছর এবং তারা আলান্দির একটি বেসরকারি কোচিং সেন্টার ‘উইনার্স অ্যাকাডেমি’র ছাত্র ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, মোট ৪৮ জনের একটি দল, যার মধ্যে ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে এবং ছয়জন শিক্ষক ছিলেন, বৃহস্পতিবার বিকেলে সৈকতে ঘুরতে যায়। একপর্যায়ে আটজন শিক্ষার্থী সমুদ্রে নামলে গভীরতা ও স্রোত সম্পর্কে ভুল ধারণার কারণে তারা ভেসে যায়।

স্থানীয় ক্রীড়া প্রতিষ্ঠানের মালিক ভাউ মারুতি সালুঙ্খে ও তার দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ডুবে যাওয়া আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।

নিহত শিক্ষার্থীরা হলো তান্ময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোদে, কৈবল্য সতীশ ওয়াসানকর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্ডভালকর ও কৌস্তুভ সন্দীপ দৌন্ড।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং শিক্ষা সফরের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারির কথা জানিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভারতের সমুদ্রসৈকতে ৮ স্কুলছাত্রের সলিলসমাধি

সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬