Dhaka ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইয়েমেনে সৌদি বিমান হামলার পাল্টাপাল্টি দাবি: ব্যাপক ক্ষয়ক্ষতির খবর

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির তিনটি প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তাদের অভিযোগ, সৌদি যুদ্ধবিমান সানা ছাড়াও সাদা, তাইজ ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার হামলা চালিয়েছে। তবে এসব হামলায় লক্ষ্যবস্তু, হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য হুথিরা জানায়নি।

এদিকে, ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুথিদের অবস্থান ও সমাবেশস্থল লক্ষ্য করে ২৭টি বিমান হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি উল্লেখ করেন, হামলায় হুথিদের ক্ষেপণাস্ত্রের গুদাম, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, অস্ত্র ও সরবরাহের স্থাপনা, যোদ্ধাদের অবস্থান এবং সামরিক যানবাহন লক্ষ্যবস্তু করা হয়েছে।

কর্নেল আল-নুজাইলি আরও দাবি করেন, এসব হামলায় বেশ কয়েকটি সামরিক যান ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত ও জাজানের দিকে হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আল-মালিকি আরও দাবি করেন যে, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে একটি হুথি ড্রোন হামলা চালানো হয়েছিল। সৌদি জোটের ভাষ্যমতে, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। সংগঠনটির দাবি, সৌদি আরব তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইয়েমেনে সৌদি বিমান হামলার পাল্টাপাল্টি দাবি: ব্যাপক ক্ষয়ক্ষতির খবর

সর্বশেষ হালনাগাদ : ০৫:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬