Dhaka ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরানি জাতির সাহস ও দৃঢ়তায় বিস্মিত বিশ্ববাসী: রুশ প্রেসিডেন্ট পুতিন

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানি জাতির সাহস, বীরত্ব ও দৃঢ়তা পুরো বিশ্বকে বিস্মিত করেছে। মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের ২৩তম বার্ষিক সভায় তিনি এই মন্তব্য করেন। পুতিন জানান, বিশ্ব গভীরভাবে ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দেশটির জনগণের প্রতিরোধে হতবাক হয়ে গেছে।

পুতিন আরও বলেন, ইরানের প্রশাসন, সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দক্ষ নেতৃত্বের একটি শক্তিশালী পরিসর রয়েছে। এসব নেতার অনেকেই দেশের স্বার্থে আত্মত্যাগে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি হত্যাকাণ্ডকে ‘বিরাট ভুল’ বলে মন্তব্য করেন পুতিন। তার মতে, লারিজানি ছিলেন সমঝোতাপ্রবণ ব্যক্তি এবং ইরানের জনগণের স্বার্থে সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে আগ্রহী ছিলেন।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে রাশিয়ার প্রস্তাবের কথাও তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, একপর্যায়ে ইরান রাশিয়ার প্রস্তাব অনুযায়ী ইউরেনিয়াম স্থানান্তরে সম্মত হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর হওয়ায় আলোচনা জটিল হয়ে পড়ে। পুতিন জানান, ইরানের ভূখণ্ডে রাশিয়া-ইরানের যৌথ উদ্যোগে ইউরেনিয়াম ব্যবস্থাপনার প্রস্তাবও মস্কোর পক্ষ থেকে এখনো বহাল রয়েছে।

এছাড়া হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে সংকটের সমাধানে রাশিয়া মধ্যস্থতা ও সহযোগিতার জন্য প্রস্তুত।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়া ও ইরানের কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশ দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তিও করেছে এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণে কাজ চালিয়ে যাচ্ছে রাশিয়া।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরানি জাতির সাহস ও দৃঢ়তায় বিস্মিত বিশ্ববাসী: রুশ প্রেসিডেন্ট পুতিন

সর্বশেষ হালনাগাদ : ০৫:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬