Dhaka ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক: উত্তেজনা প্রশমনের চেষ্টা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

তুরস্কে সিরিয়া সরকার ও লেবাননের হিজবুল্লাহ প্রতিনিধিদের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষের মধ্যে নিরাপত্তাসংক্রান্ত উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা হয়।

তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তর এবং সিরিয়া সরকার এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেছে। হিজবুল্লাহ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্রগুলোর দাবি, তুরস্কের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। সিরিয়া বৈঠকে হিজবুল্লাহকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানায় এবং সীমান্তপথে অস্ত্র পাচার ও সিরিয়ায় থাকা হিজবুল্লাহর অবশিষ্ট নেটওয়ার্ক বন্ধে সহযোগিতা চায়। বিনিময়ে সিরিয়া লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে সামরিক হস্তক্ষেপ করবে না বলে আশ্বাস দিয়েছে বলে সূত্রগুলো দাবি করে।

তবে এই বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বৈঠকে ইরান সরাসরি অংশ নেয়নি, যদিও সূত্রগুলোর ভাষ্য, হিজবুল্লাহর প্রধান পৃষ্ঠপোষক ইরান বৈঠক সম্পর্কে অবগত থাকলেও সরাসরি অংশ নিতে না পারায় অসন্তুষ্ট ছিল।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পক্ষে দীর্ঘদিন লড়াই করেছিল হিজবুল্লাহ। ২০২৪ সালের শেষ দিকে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দামেস্কের নতুন সরকারের সঙ্গে গোষ্ঠীটির সম্পর্কের অবনতি ঘটে। সাম্প্রতিক এই যোগাযোগকে সেই উত্তেজনা কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক: উত্তেজনা প্রশমনের চেষ্টা

সর্বশেষ হালনাগাদ : ১১:১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬