Dhaka ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মক্কায় আত্মঘাতী হামলাকারীর গুজব নাকচ, পথচারী হয়রানির অভিযোগে আটক ১

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে আত্মঘাতী বোমা হামলাকারী আটকের খবর অস্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এক ব্যক্তি পথচারীদের হয়রানি করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আটক হয়েছেন।

এতে আরও বলা হয়, পবিত্র নগরীতে নিরাপত্তা কর্তৃপক্ষ এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করেছে। তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবৃতিতে ঘটনাটি নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির কোনো সত্যতা নেই বলেও উল্লেখ করা হয়েছে। তবে আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছিল, বিস্ফোরকভর্তি ভেস্ট পরা এক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী পবিত্র কাবার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মক্কায় আত্মঘাতী হামলাকারীর গুজব নাকচ, পথচারী হয়রানির অভিযোগে আটক ১

সর্বশেষ হালনাগাদ : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬