Dhaka ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফেনীর পরশুরামে মুহুরী নদীর তীরে নির্মিত হচ্ছে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ফেনীর পরশুরামে মুহুরী নদীর ভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে একটি স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দীর্ঘদিনের এই স্থায়ী সমাধান পাওয়ায় উচ্ছ্বসিত পরশুরামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে মুহুরী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, যা স্থানীয় জনগণের জীবনযাত্রায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। এই জনদুর্ভোগ লাঘব করতে সরকার এই মেগা প্রকল্প হাতে নেয়। একনেক সভায় অনুমোদিত এই প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বাঁধ পুনর্বাসন এবং নদীতীর সংরক্ষণের কাজ সম্পন্ন করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় প্রায় ৮৩ কিলোমিটার জলাধার খনন ও ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন করা হবে। এর ফলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী তীরবর্তী এলাকার মানুষ ভাঙন ও বন্যার কবল থেকে সুরক্ষা পাবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামে বাঁধ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ফুলগাজীতে বিভিন্ন সামাজিক ও কল্যাণমুখী কর্মসূচির উদ্বোধন করবেন। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই বাঁধ নির্মাণের ফলে এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমেও গতি আসবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফেনীর পরশুরামে মুহুরী নদীর তীরে নির্মিত হচ্ছে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

সর্বশেষ হালনাগাদ : ০৫:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬