Dhaka ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

অব্যাহত যুদ্ধবিরতির মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার চালানো এসব হামলায় এক সাংবাদিকসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও রয়েছেন। এর মাধ্যমে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬৩ জনে পৌঁছাল।

এদিকে গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ইসরায়েলি ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছেন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলায় গুরুতর আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিনের অবরোধ ও হামলার কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়ায় এসব আহত মানুষের জীবন বাঁচানো অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে।

অন্যদিকে, গাজার বিভিন্ন স্থানে আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রেও দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে নতুন করে বেশ কয়েকটি মরদেহ ও আহত ব্যক্তিদের আনা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সেখানে মোট নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর এমন আগ্রাসী কর্মকাণ্ডে ফিলিস্তিনিদের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

সর্বশেষ হালনাগাদ : ০৫:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬