Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে: নামাজই শক্তি, আশা ও শান্তির মূল উৎস

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি নামাজকে ইরানের শক্তি, আশা ও শান্তির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার একটি ধর্মীয় ইবাদতবিষয়ক সম্মেলনে পাঠানো বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, নামাজ ইসলামি সমাজের অন্যতম মৌলিক দায়িত্ব এবং আল্লাহর সঙ্গে মানুষের সরাসরি সম্পর্ক স্থাপনের প্রধান মাধ্যম। এটি আত্মসংযম এবং ‘শয়তানের’ বিরুদ্ধে সংগ্রামে মানুষের জন্য অবিচল শক্তি ও সহায়তা জোগায়।

মুজতবা খামেনি আরও বলেন, নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়; বরং সৎ ও আদর্শ ইসলামি শাসনব্যবস্থারও অন্যতম বৈশিষ্ট্য। বর্তমান সময়ে ইরানি জাতির সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলায় নামাজ আল্লাহর স্মরণ, আশা ও তাঁর ওপর আস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

খামেনি বলেন, ‘নামাজ কায়েম করো’—বারবার উচ্চারিত আল্লাহর এই নির্দেশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে ইরানি জনগণের জন্য বেশি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ।

নামাজকে সমাজে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক করার আহ্বান জানিয়ে তিনি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের, বিশেষ করে তরুণদের মধ্যে নামাজের চর্চা প্রসারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে: নামাজই শক্তি, আশা ও শান্তির মূল উৎস

সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬