Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফেনীতে দেড় হাজার কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

উজানের পাহাড়ি ঢল ও দীর্ঘমেয়াদি বন্যা দুর্ভোগ থেকে ফেনীবাসীকে স্থায়ীভাবে রক্ষার জন্য দেড় হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে একটি বৃহৎ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের ফলক উন্মোচন করেন সরকারপ্রধান। ফলক উন্মোচনের পর তিনি সেখানে বৃক্ষরোপণ করেন এবং আনুষ্ঠানিকভাবে খালখনন কর্মসূচি উদ্বোধন করেন। এর আগে সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মন্ত্রিসভার সদস্যবৃন্দ।

গত ১৬ জুন একনেক সভায় অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৮৩ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ৬৮ কিলোমিটার বাঁধ সংস্কার এবং নদীতীর সংরক্ষণ ও সেচ অবকাঠামোগত উন্নয়ন কাজ করা হবে, যা মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীপারের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে। নানাবাড়ির জেলা ফেনীতে এই একদিনের ঝটিকা সফরে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে—ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, ডাক বাংলোর সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভসূচনা এবং ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়া।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফেনীতে দেড় হাজার কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সর্বশেষ হালনাগাদ : ০৪:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬