Dhaka ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদের যথাযথ চিকিৎসার নির্দেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কারাবন্দি লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারাবিধি অনুযায়ী যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিকালে তারেক সাঈদের পক্ষে আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেল অভিযোগ করেন যে, গত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে মুন্সিগঞ্জ কারাগারে কারারক্ষীরা লাঠিসোটাসহ তারেক সাঈদের ওপর অতর্কিত হামলা চালান এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ ঘটনার নিরপেক্ষ বিচারিক তদন্ত ও চিকিৎসার ব্যবস্থা চেয়ে আবেদন করা হলেও তা যথাযথ প্রক্রিয়ায় না থাকায় আইনজীবী নিজেই তদন্তের আবেদনটি প্রত্যাহার করে নেন। তবে তিনি জানান, মুন্সিগঞ্জ কারাগার থেকে স্থানান্তরের পর তাকে কোনো ধরনের চিকিৎসাসনদ ছাড়াই কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় যে তারেক সাঈদ নারায়ণগঞ্জের সাত খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বুধবার আদালতে তার উপস্থিতিতে তিনি শারীরিক অসুস্থতার কোনো অভিযোগ করেননি। তবে মানবতাবাদী দিক বিবেচনা করে চিকিৎসাসেবা প্রদানে প্রসিকিউশনের কোনো আপত্তি নেই বলে জানানো হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে তাকে অবিলম্বে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, ২০১৩ সালে কুমিল্লা ও লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় গত ১০ আগস্ট তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং এ সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ নভেম্বর নতুন দিন ধার্য করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদের যথাযথ চিকিৎসার নির্দেশ

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬