Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মার্কিন নৌবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে বোয়িংকে বেছে নিল পেন্টাগন

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত করার জন্য ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির দায়িত্ব দিয়েছে শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে। এই চুক্তির আর্থিক পরিমাণ প্রায় ২০ বিলিয়ন ডলার বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।

পেন্টাগন প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় ‘এফ/এ-এক্স এক্স’ বা ‘স্ট্রাইক ফাইটার’ যুদ্ধবিমান তৈরি করা হবে, যা মূলত ‘নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স প্রোগ্রামের’ একটি অংশ। ২০৩০-এর দশক থেকে পুরোনো ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হবে এই নতুন প্রজন্মের বিমানগুলো।

মার্কিন প্রশাসনের অধীনে পেন্টাগনের কাছ থেকে ষষ্ঠ প্রজন্মের অস্ত্র ও যুদ্ধাস্ত্র তৈরির জন্য দ্বিতীয়বারের মতো বড় কোনো কাজের দায়িত্ব পেল বোয়িং। এর আগে বিমানবাহিনীর জন্য নতুন স্টেলথ যুদ্ধবিমান তৈরির দায়িত্বও বোয়িংকে দেওয়া হয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মার্কিন নৌবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে বোয়িংকে বেছে নিল পেন্টাগন

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬