Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইসরাইলগামী ফ্লাইটে পাইলটদের হাতাহাতি, সৌদিতে জরুরি অবতরণ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি যাত্রীবাহী বিমানে আকাশে থাকা অবস্থায় হঠাৎ করেই নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানের পাইলটদের নিজেদের মধ্যকার হাতাহাতির ঘটনার জেরেই মূলত এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে বিমানটি নির্ধারিত পথ পরিবর্তন করে সৌদি আরবে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

ফ্লাইটটিতে শতাধিক ইসরাইলি যাত্রী ছিলেন। আকাশে থাকা অবস্থায় বিমানটি থেকে প্রথমে সাধারণ জরুরি অবস্থার সংকেত পাঠানো হয়, যা পরে পরিবর্তন করে অবৈধ হস্তক্ষেপ বা ছিনতাইয়ের সংকেতবাহী কোডে রূপ নেয়। এই পরিস্থিতিতে ইসরাইলি বিমান বাহিনী যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধবিমান প্রস্তুত রাখে এবং সতর্কাবস্থা জারি করে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে জরুরি নিরাপত্তাবৈঠকও ডাকা হয়েছিল।

সৌদি আরবে বিমানটি নিরাপদে অবতরণের পর নিশ্চিত হওয়া যায় যে এটি কোনো বিমান ছিনতাইয়ের ঘটনা ছিল না। মূলত ককপিটে পাইলটদের নিজেদের মধ্যকার অনভিপ্রেত হাতাহাতির কারণেই এই জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল। অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানটির ক্রুদের জিজ্ঞাসাবাদ এবং সার্বিক বিষয়ে তদন্ত শুরু করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইসরাইলগামী ফ্লাইটে পাইলটদের হাতাহাতি, সৌদিতে জরুরি অবতরণ

সর্বশেষ হালনাগাদ : ০৭:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬