Dhaka ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১৩০ বার

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১৩০ বারের মতো পেছাল। আদালত আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন নির্ধারণ করেছেন।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল। তবে পিবিআইয়ের অতিরিক্ত এসপি ও মামলার তদন্ত কর্মকর্তা নির্দিষ্ট সময়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন এই তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের ভাড়া বাসায় নৃশংসভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে মামলাটি, যার তদন্তে একাধিক সংস্থা পরিবর্তন হলেও এখনো চূড়ান্ত প্রতিবেদন দাখিল সম্পন্ন হয়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১৩০ বার

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬