হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের অর্থ জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে সংরক্ষণের দাবি জানানো হয়েছে। বুধবার দুপুরে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়। বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে এই স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে এটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন। মাজারের অর্থের সঠিক ব্যবস্থাপনা ও তদারকি জেলা প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণে রাখার দাবি জানান স্মারকলিপিদাতারা।
ব্রেকিং নিউজ :






















