Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জবি উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট, প্রশাসনের সতর্কতা

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের নাম, ছবি এবং পদবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া ও অননুমোদিত অ্যাকাউন্ট খোলার অভিযোগ পাওয়া গেছে। এসব ভুয়া আইডির মাধ্যমে বিভিন্ন মহলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপাচার্যের পরিচয়ে কোনো সন্দেহজনক অ্যাকাউন্ট বা অপরিচিত নম্বর থেকে বার্তা, ফোনকল কিংবা কোনো ধরনের অনুরোধ পেলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো তথ্য দেওয়া যাবে না। পাশাপাশি কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রস্তাব থেকেও বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জবি উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট, প্রশাসনের সতর্কতা

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬