Dhaka ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মার্কিন জনগণের কাছে শান্তি ও সহযোগিতার আহ্বান জানিয়ে আইআরজিসির খোলা চিঠি

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন ভোটারদের প্রতি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বর্জন করে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সম্প্রতি প্রকাশিত ২৫ পৃষ্ঠার একটি খোলা চিঠিতে মার্কিন জনগণের উদ্দেশে এই বার্তা দেওয়া হয়। চিঠিতে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের একপাক্ষিক সমর্থন এবং বিদেশে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের বিরোধিতা করার জন্য দেশটির ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আইআরজিসির মতে, যুক্তরাষ্ট্রের নীতিতে মৌলিক পরিবর্তন এলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।

চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রকৃত ও শান্তিপূর্ণ রূপটি জনগণের কাছে গোপন করে আসছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে তেহরানের অবরোধের কার্যকারিতা সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানান, মার্কিন জনগণের একটি বড় অংশ বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির অনেক বাস্তব সত্য সম্পর্কে অন্ধকারে রয়েছে। এসব বিষয় সম্পর্কে তাদের সঠিক ধারণা থাকলে তারা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করত এবং ভিন্ন সিদ্ধান্ত নিত।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মার্কিন জনগণের কাছে শান্তি ও সহযোগিতার আহ্বান জানিয়ে আইআরজিসির খোলা চিঠি

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬