ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবকে সুরক্ষা দিতে যেকোনো উপায়ে সহায়তার অঙ্গীকার করেছে পাকিস্তান। সম্প্রতি তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানের সামরিক সক্ষমতা ব্যবহারের সুযোগ থাকবে সৌদি আরবের জন্য।
রোম সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই কথা জানান। তিনি বলেন, সৌদি আরবকে রক্ষা করতে পাকিস্তানি বাহিনী এই ব্যবস্থার আওতায় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।























