Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

টেকনাফ পাহাড়ি অঞ্চলে ৩০ ডাকাত আস্তানা গুঁড়িয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি অঞ্চল বর্তমানে অপহরণকারী ও সশস্ত্র ডাকাত দলের একটি প্রধান অভয়ারণ্যে পরিণত হয়েছে। পাহাড়সংলগ্ন এলাকায় জীবিকার তাগিদে কৃষিকাজ, পানের বরজ কিংবা মাছ চাষ করতে যাওয়া সাধারণ কৃষক, শ্রমিক ও পরিবহনচালকরা সবসময় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে বাহারছড়া, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকায় অতীতে বহু মানুষ সশস্ত্র চক্রের হাতে অপহরণের শিকার হয়েছেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের নজির রয়েছে।

পাহাড়ি এলাকার এই চরম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে গত দুই সপ্তাহ ধরে পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী বাহারছড়া সংলগ্ন পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। এসব ধারাবাহিক অভিযানে পাহাড়ি দুর্গম এলাকায় গড়ে ওঠা আনুমানিক ৩০টির মতো সশস্ত্র ডাকাত ও মানবপাচারকারীর গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সফল অভিযানে ইতোমধ্যে দু’জন ভুক্তভোগীকেও উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় কৃষক, সিএনজি চালক ও এলাকাবাসীর অভিযোগ, পাহাড়ি এই অপরাধ চক্রের সঙ্গে এলাকার কিছু দুষ্কৃতকারীও গোপনে জড়িত রয়েছে। সুযোগ পেলেই ডাকাতদল রাস্তাঘাট বা চাষাবাদের জমি থেকে সাধারণ মানুষকে বন্দি করে পাহাড়ে নিয়ে যায় এবং মুক্তিপণ না পেলে তাদের ওপর অমানবিক নির্যাতন চালায়। স্থানীয় বাসিন্দারা এই অপহরণ বাণিজ্য ও ত্রাসের রাজত্ব চিরতরে নির্মূল করতে আরও কঠোর ও স্থায়ী টহল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড়ি এলাকায় সংঘটিত অপহরণ ও মানবপাচার কঠোরহস্তে রোধ করতে থানা পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এরই অংশ হিসেবে ৩০টি আস্তানা ভেঙে দেওয়া হয়েছে। সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

টেকনাফ পাহাড়ি অঞ্চলে ৩০ ডাকাত আস্তানা গুঁড়িয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী

সর্বশেষ হালনাগাদ : ১১:০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬