Dhaka ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের একজন নির্বাহীকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭৭ বছর বয়সী ওই দম্পতির বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

নিহত জোনাথন ম্যাককিনসির বয়স ৪০ বছর। তিনি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সময় শনিবার বিকেলে সানফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরের একটি পার্কিং এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় জোনাথনকে পাওয়া যায়। তার শরীরে একাধিক গুলির আঘাত ছিল এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর কয়েকটি গুলির শব্দ শুনেছিলেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখেন তারা। আসাদ রাজাওয়ি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। তার মাথা ও বুক রক্তাক্ত ছিল। আসাদের মেয়ে দাবি করেন, গুলি চালানোর পর সন্দেহভাজন ওই দম্পতিকে স্বাভাবিকভাবে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ওই দম্পতিকে আটক করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছোড়া এবং শিশুকে বিপদের মধ্যে ফেলার অভিযোগ আনা হয়েছে।

তবে জোনাথন ম্যাককিনসিকে হত্যার পেছনে কী কারণ ছিল বা হত্যাকাণ্ডের সম্ভাব্য উদ্দেশ্য কী—এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। আগামী বুধবার অভিযুক্ত দুজনকে আদালতে আনুষ্ঠানিকভাবে হাজির করার কথা রয়েছে। মামলার পরবর্তী কার্যক্রমে হত্যার কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬