Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: ৪১ ব্যাংককে দুদকের চিঠি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় তথ্য চেয়ে দেশের ৪১টি তফসিলি ব্যাংককে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ অন্যান্যরা।

দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ছিলেন শেখ হাসিনা এবং সহ-সভাপতি ছিলেন শেখ রেহানা। এজাহারে তাদের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের অসৎ উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিএবির মাধ্যমে প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, মামলার অনুসন্ধানের অংশ হিসেবে ইতোমধ্যে দেশের ৪১টি তফসিলি ব্যাংক থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও রেকর্ড পর্যালোচনা করা হয়েছে। এসব ব্যাংকের কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। মামলার অভিযোগ এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর লেনদেনের তথ্য যাচাই করে অর্থের উৎস, বিতরণ ও ব্যবহারের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করছে দুদক। মঙ্গলবার দুদকের গণসংযোগ শাখা এই তথ্য নিশ্চিত করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: ৪১ ব্যাংককে দুদকের চিঠি

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬