কাটা-ছেঁড়া বা বড় ধরনের অস্ত্রোপচার ছাড়াই আধুনিক ও বিকল্প পদ্ধতিতে হৃদরোগের চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন মাতৃভূমি হার্ট কেয়ারের চিকিৎসক সাদিয়া আলী অলিন। প্রচলিত রিং বা বেলুন বসানোর পাশাপাশি তাঁরা ইইসিপি (Enhanced External Counter Pulsation – EECP) এবং বিসিটি (Blood Cleansing Therapy – BCT) পদ্ধতির মাধ্যমে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন, যেখানে সাফল্যের হার ৯০ থেকে ৯৫ শতাংশের বেশি বলে দাবি করা হয়েছে।
এই বিশেষ চিকিৎসাপদ্ধতিগুলোর মূল লক্ষ্য হলো হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ বৃদ্ধি করা এবং রক্ত চলাচলের বিকল্প পথ বা ‘ন্যাচারাল বাইপাস’ তৈরি করতে সহায়তা করা। এর মধ্যে ইইসিপি চিকিৎসায় প্রতিদিন প্রায় এক ঘণ্টা করে মোট ৩০ থেকে ৩৫টি সেশন এবং বিসিটি চিকিৎসায় কমপক্ষে ২০টি স্যালাইন সেশনের প্রয়োজন হয়, যার প্রতিটি সেশনে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা সময় লাগে। এই পদ্ধতিতে চিকিৎসার জন্য সাধারণত রোগীদের হাসপাতালে ভর্তি থাকার কোনো প্রয়োজন হয় না। তবে চিকিৎসকরা বলছেন, বাইপাস, রিং কিংবা ন্যাচারাল বাইপাস—যে চিকিৎসাই নেওয়া হোক না কেন, হৃদরোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা, অতিরিক্ত অস্বাস্থ্যকর কার্বোহাইড্রেট ও স্যাচুরেটেড ফ্যাট পরিহার করা এবং শাকসবজি ও উদ্ভিদভিত্তিক খাবার গ্রহণ অত্যন্ত জরুরি।


























