Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় ৩৩ জন নিহত

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের যুদ্ধকবলিত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে গতকাল সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে অঞ্চলটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একজন ত্রাণকর্মী।

আরাকান আর্মির দাবি অনুযায়ী, উত্তর রাখাইনের কিয়াকতাও শহরের একটি বাজার এলাকায় মিয়ানমার সেনাবাহিনী এই বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৩৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

কিয়াকতাওয়ের ওই এলাকায় কাজ করা একটি দাতব্য প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় ত্রাণকর্মী ওয়েই হুন অংও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মিয়ানমারে ২০২১ সালে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্য বিদ্রোহী সংগঠনের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দেশের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

কিয়াকতাওয়ের পরিস্থিতি সম্পর্কে ওয়েই হুন অং জানান, নদীর তীরবর্তী এই শহরটি মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা দূরে। তিনি আরও বলেন, চলমান সংঘাতের সঙ্গেও এলাকাটির সরাসরি কোনো সম্পর্ক ছিল না।

তবে বিমান হামলায় ৩৩ জন নিহত হওয়ার তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। হামলার বিষয়ে জানতে মিয়ানমার সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মিয়ানমার সরকার দাবি করে আসছে যে, বেসামরিক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সংযমের সঙ্গে অভিযান পরিচালনা করছে।

আরাকান আর্মি ও ত্রাণকর্মী ওয়েই হুন অংয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে রাখাইনের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে চালানো বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন। তাদের দাবি, ওই ঘটনার পর কিয়াকতাওয়ের হামলাই রাখাইনে সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলার ঘটনা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় ৩৩ জন নিহত

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬